Listen audio


নিরামিষ খাবার তৈরি করতে হলে তেমন কোন পরিশ্রম না করলেও স্বাদ বজায় রাখতে ভাল মানের রেসিপি জানতে হয়। তাই আজকে আপনাদের জন্য রইল, মশলা কড়াইশুঁটি পোলাও

উপকরণ  ( চারজনের মতো ) 

১/বাসমতি চাল ( ১ কাপ ), ২/ঘি ( ৩ চামচ ), ৩/কাজু বাদাম ( ১/৪ কাপ ), ৪/জিরে ( ছোট ১ চামচ ), ৫/কাঁচা লঙ্কা কুচি (  ছোট ১/২ চামচ ), ৬/আদা কুচি ( বড় ১/২ চামচ ), ৭/কড়াইশুঁটি (১ কাপের একটু কম), ৮/হলুদ (ছোট ১ চামচ), ৯/গরম মশলা (ছোট ১/২ চামচ ), ১০/কিশমিশ (১/৪ কাপ ), ১১/নুন (ছোট ১ চামচ), ১২/ধনেপাতা কুচি (৩ চামচ), ১৩/জল (একটু কম ২ কাপ)। 

পদ্ধতি  

১/চাল প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। 

২/একটি ভারী কড়াইতে অথবা আঁচে চাটু বা তাওয়া বসিয়ে তার ওপর বসান পোলাও-এর হাঁড়ি। ভাপের তাপে রান্না করুন। ঘি গরম করুন। তাতে কাজু বাদাম ২ ফালি করে ভেজে নিন। হালকা বাদামী রং হলে তুলে রেখে দিন।

৩/ঘি আবার গরম করে, তাতে জিরে, কাঁচা লঙ্কার কুচি এবং আদাকুচির ফোড়ন দিন। জিরে একটু বাদামী হলেই, চাল ঢেলে দিন। ২ মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিন। 

৪/এবার জল ঢেলে দিন। সঙ্গে কড়াইশুঁটি, হলুদ, গরম মশলা, কিশমিশ, ধনেপাতা এবং নুন দিয়ে আঁচ বাড়িয়ে সম্পূর্ণ ভাবে ফোটান। 

৫/জল ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আঁচ কমিয়ে দিন। যতক্ষণ চাল সমস্ত জলটুকু শুষে না নিচ্ছে, ততক্ষণ ঢেকে রাখুন। জল শুকিয়ে গেলে ভাজা বাদামগুলি মিশিয়ে চাল ঝরঝরে করে দিন। আপনার কড়াইশুঁটির পোলাও প্রস্তুত।   

Follow us to get updates in Feed